ইভ্যালিতে পাওয়া যাবে হিরো মোটর বাইক

এখন থেকে ই-কমার্স ভিত্তিক মার্কেট প্লেস ইভ্যালি ডট কম ডট বিডিতে পাওয়া যাবে বিশ্বেরে এক নাম্বার মোটরসাইকেল উত্পাদনকারী ব্র্যান্ড ‘হিরো’। হিরো ব্র্যান্ডের হিরো হাংক, হিরো ইগনাইটর, হিরো প্যাশন এক্স প্রো এবং বিভিন্ন মডেলের বাইক ও স্কুটার আকর্ষণীয় মূল্যে ইভ্যালি মার্কেটপ্লেস থেকে কিনতে পারবেন গ্রাহকেরা।

এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে হিরো বাইকের উত্পাদনকারী এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড (এইচএনবিএল) ও একমাত্র পরিবেশক নিলয় মটরস লিমিটেড (এনএমএল) এবং ইভ্যালির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

রাজধানীর নিকুঞ্জে নিটল নিলয় টাওয়ারে নিলয় মটরসের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরপর্ব আয়োজিত হয়। চুক্তিপত্রে নিলয় মটরস লিমিটেড-এর পক্ষে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মো. আবু আসলাম, এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড-এর (এইচএনবিএল) চিফ ফিনান্সিয়াল অফিসার বিজয় মণ্ডল এবং ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিলয় মটরস লিমিটেড-এর চিফ ফিনান্সিয়াল অফিসার মো. ইকরামুল কবির এবং হেড অফ করপোরেট তানিম কোরাইশী।

চুক্তি অনুযায়ী, ইভ্যালি প্ল্যাটফরম থেকে হিরো ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটর বাইক, স্পেয়ার পার্টস, ইঞ্জিন অয়েল এবং একসেসোরিজ কিনতে পারবেন গ্রাহকেরা। এরজন্য ইভ্যালিকে বিভিন্ন ধরনের ব্যাবসায়িক সহায়তা দেবে নিলয় মটরস এবং এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড।

একই সঙ্গে, গ্রাহকদের জন্য হিরো মোটর বাইক ক্রয়ে আকর্ষণীয় অফার রেখেছে ইভ্যালি। সীমিত সময়ের জন্য ১০% ক্যাশব্যাক অফার রেখেছে ইভ্যালি। এছাড়াও ক্রেতাদের জন্য আকর্ষণীয় উপহারও থাকছে ইভ্যালির পক্ষ থেকে।