এবার বাজারে এমন একটি ডিভাইস এসেছে, যা ঘরের ছোটো ছোটো আর জরুরি জিনিস হারিয়ে গেলে খুব সহজেই খুঁজে পাইয়ে দেবে। কনজিউমার ইলেকট্রনিকস কোম্পানি Tile mate নামে একটি Bluetooth Tracker লঞ্চ করেছে।
এই ডিভাইস চাবি, পার্স বা কোনো গ্যাজেটে খুব সহজেই চিপকে যাবে। এই ডিভাইস আপনার ফোনে ডাউনলোড করা অ্যাপের সঙ্গে কানেক্ট থাকবে Bluetooth-এর সাহায্যে। হারিয়ে গেলে আপনি নিজের জিনিসের সঠিক স্থিতি জেনে যাবেন।
এই ডিভাইসের দাম মাত্র ২ হাজার ৪৯৯ টাকা। এর ওজন ৭ দশমিক ৫ গ্রাম। চৌকা আকারের এই ডিভাইসের কোণে একটি হোল রয়েছে, এর সাহায্যে আপনি খুব সহজেই নিজের কি রিংয়ের সঙ্গে লাগিয়ে নিতে পারবেন।
এর একটি আকর্ষণীয় ফিচার এর রিপ্লেসেবেল ব্যাটারি, একটি ব্যাটারি চলবে এক বছর অবধি। বুধবার ভারতে লঞ্চ হওয়া টাইল ইতিমিধ্যে বিশ্বে ১.৫ কোটি বিক্রি হয়ে গেছে। আর এর সাহায্যে রোজ ৪০ লাখ লোক তাদের জিনিস খুঁজে পায়।
আপনাকে নিজের স্মার্টফোনে আগে Tile অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপ আপনার হারানো জিনিস খুঁজে পেতে সাহায্য করবে। এই ট্র্যাকারের রেঞ্জ ১৫০ ফুট অবধি।
আপনার জিনিসটি যদি ১৫০ ফুটের বাইরে থাকে, তো আপনাকে Tile কমিউনিটিতে ট্যাপ করতে হবে। ট্যাপ করলেই আরো যারা এই Tile অ্যাপ ব্যবহার করে, তারাও আপনাকে সাহায্য করবে।
এছাড়া প্রিমিয়াম সার্ভিসের মধ্যে আপনি পেয়ে যাবেন স্মার্ট অ্যালার্ট, আনলিমিটেড শেয়ারিং আর লোকেশন হিস্ট্রির মতো সার্ভিস।