দিনাত জাহান মুন্নী। এদেশের গুণী সংগীতশিল্পী। নিজের ক্যারিয়ারে সবসময় সুস্থ ও রুচিশীল সংগীতেরই চর্চা করছেন। আজ দেশ টিভির কলের গান অনুষ্ঠানে গাইবেন এই শিল্পী। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকদের অনুরোধের গানের পাশাপাশি বেশকিছু ফোকগান ও নিজের আনরিলিজ গান গাইবেন বলে জানান শিল্পী। ফারজানা বিথীর উপস্থাপনা ও আলমগীর হোসেনের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে।
উল্লেখ্য, শিল্পীর আজ জন্মদিন। জন্মদিনে কোনো লাইভ অনুষ্ঠানে পারফর্ম প্রসঙ্গে দিনাত জাহান মুন্নী বলেন, ‘কাজের ভেতরেই সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি। এক্ষেত্রে আমি বলবো জন্মদিনে শ্রোতাদের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবো এটি বরং নিজের জন্য বড় আনন্দের। কারণ আজকের মুন্নীর যতটুকু অবস্থান তা এই শ্রোতাদের জন্যই।’ বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে মুন্নীকে শুভেচ্ছা।