ডিসির আপত্তিকর সেই ভিডিও’র তদন্ত শুরু

জামালপুরের সাবেক বিতর্কিত ডিসি আহমেদ কবীরের আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় জামালপুর জেলা কার্যালয়ে এসে পৌঁছে তদন্তের কাজ শুরু হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত।  

পাঁচ সদস্যের তদন্ত কমিটির সচিব, মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব (মাঠ প্রশাসন অধি) ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটির সঙ্গে বিটিআরসির একজন আইটি বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। তদন্তের শুরুতেই তারা জেলা প্রশাসকের আলোচিত সেই বিশ্রাম কক্ষ পরিদর্শন করেন। এরপর সভাকক্ষে ঘটনার সঙ্গে জড়িত অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার সঙ্গে কথা বলেন।
  
স্থানীয় জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাধনা আগামী রবিবার থেকে নতুন করে আরও ৫ দিনের ছুটির আবেদন করেছন। নবাগত জেলা জেলা প্রশাসক এনামুল হক জানান, তদন্তকারী দল মিডিয়ার কর্মীদের সঙ্গে কথা বলবেন না। তদন্ত কমিটির সদস্যরা ওই দিন বিকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। তবে প্রয়োজনে তারা আবারও আসতে পারেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান।

আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে ফেললেন স্ত্রী

উল্লেখ, গত ২২ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের নারী অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায়  জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ২৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়।

ইত্তেফাক/অনি