পোষিয়ান কনফারেন্সে অনুষ্ঠিত হলো ‘হরলিক্স পুষ্টি কথা’

সম্প্রতি জিএসকে বাংলাদেশ লিমিটেডের জনপ্রিয় পুষ্টিগুণ সমৃদ্ধ হেলথ ফুড ড্রিংক হরলিক্স, পোষিয়ান কনফারেন্স ২০১৯-এর জন্য রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে একটি পুষ্টিবিষয়ক তথ্যনির্ভর সেশন ‘হরলিক্স পুষ্টি কথা’-এর আয়োজন করেছে। মায়েদেরকে কেন্দ্র করে আয়োজিত এই সেশনটির মূল উদ্দেশ্য ছিল শিশু ও নারীদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি করা।

বিআরবি হসপিটালে কর্মরত পুষ্টিবিদ ইসরাত জাহান সেশনটিতে শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টিবিষয়ক তথ্য প্রদান করেন এবং শিশুদের বিকাশ, নারীদের পুষ্টি ও নারী ও শিশু উভয়ের সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করেন।

এই তথ্যনির্ভর সেশনটিতে অংশগ্রহণকারীরা সন্তানদের পুষ্টি বিষয়ে নানা ধরনের প্রয়োজনীয় চাহিদা ও তথ্য সম্পর্কে জানতে পারেন। ফেসবুকভিত্তিক নারীদের জনপ্রিয় গ্রুপ ‘পপ অব কালার লিমিটেড’-এর অ্যাডমিন টিংকার জান্নাত মিম ও গ্রুপের সদস্যরা মিলে পপ অব কালার লিমিটেড তৃতীয় বার্ষিকী উদ্যাপন করতে পোষিয়ান কনফারেন্স ২০১৯-এ হরলিক্স এর সহযোগিতায় এই সেশনটির আয়োজন করেন।—প্রেস বিজ্ঞপ্তি।