ইশান্ত শর্মা এখন আর সেই আগের টগবগে তরুণ নন। অনেক অভিজ্ঞ এই ফাস্ট বোলার এখন ভারতের পেস আক্রমণের নেতা। তার সামনে তেমনই এক রেকর্ডের হাতছানি এখন। কপিল দেবকে টপকে এশিয়ার বাইরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যেতে আর একটি উইকেট দরকার ইশান্তের। অ্যান্টিগা টেস্টে দুই ইনিংসে ৮ উইকেট নিয়ে এশিয়ার বাইরে ইশান্তের উইকেট এখন ১৫৫টি। কপিলেরও এশিয়ার বাইরে ছিল ১৫৫ উইকেট। কাকতালীয়ভাবে দুজনই ১৫৫ উইকেট নিতে ৪৫ টেস্ট খেলেছেন। জ্যামাইকাতে এক উইকেট পেলেই কপিলকে টপকে যাবেন ইশান্ত। সাবেক ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে ৫০ টেস্টে এশিয়ার বাইরে ২০০ উইকেট নিয়ে এই তালিকায় ভারতের শীর্ষে আছেন। এ ছাড়া এশিয়ার বাইরে ৩৮ টেস্টে জহির খানের উইকেটে ১৪৭টি।