সেপ্টেম্বরের শেষে পাইওনিয়ার ফুটবল

তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাইওনিয়ার লিগের নতুন মৌসুম শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর। এর আগে লিগটির দলগুলোর খেলোয়াড় নিবন্ধন এবং দলবদল শুরু হবে ১ সেপ্টেম্বর।

গতকাল বাফুফে ভবনে লিগটিতে অংশ নিতে যাওয়া ৭০ ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে পাইওনিয়ার লিগ কমিটির মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাইওনিয়ার লিগের আগের আসরগুলো ছিল অনূর্ধ্ব-১৬ ফরম্যাটের। আসছে মৌসুম থেকে তা অনূর্ধ্ব-১৫-তে নামিয়ে আনা হবে বলে জানানো হয়। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠেয় পাইওনিয়ার লিগের দলবদল এবং খেলোয়াড় নিবন্ধন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকার সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে লিগটি।