‘বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছর স্বাধীনতার প্রকৃত ইতিহাস গোপন রাখা হয়েছিল’

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘বঙ্গবন্ধু বিষয়ক পুস্তক প্রদর্শনী ও পাঠ’ শীর্ষক কর্মসূচির পুরস্কার দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পাঠ প্রতিযোগিতায় প্রথম হয়েছে বিয়াম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আবরার মাহমুদ হাসান, দ্বিতীয় হয়েছে তিন জন। এরা হচ্ছে যথাক্রমে—আজিমপুর গভ:গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী আফিয়া ফারজানা, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র নাফিস রাইয়ান মৃধা শ্রেষ্ঠ ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র রাইয়ান তৌসিফুর রহমান। আর তৃতীয় হয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী মাসিয়া মৃত্তিকা হাবিব হিমি।

গতকাল বুধবার বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম। বিজয়ীদের নাম ঘোষণা ও অনুষ্ঠান সঞ্চালন করেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী। সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থকেন্দ্রের উপপরিচালক সুহিতা সুলতানা।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্টের পর একুশ বছর স্বাধীনতার প্রকৃত ইতিহাস গোপন রাখা হয়েছিল। মিথ্যা তথা বিকৃত ইতিহাস জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। ফলে সে সময়ের ছাত্রছাত্রীরা স্বাধীনতার প্রকৃত ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জনগণের সামনে স্বাধীনতার প্রকৃত ইতিহাস উন্মোচিত হয়। নতুন প্রজন্ম এখন সৌভাগ্যবান যে তারা স্বাধীনতার সঠিক ইতিহাস ও জাতির পিতা সম্পর্কে জানতে পারছে।

এ প্রতিযোগতািয় অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝ থেকে আরো যারা পুরস্কার পেয়েছে তারা হলো—রাজউক উত্তরা মডেল কলেজ-তাওসিফ আমিন হূদয়, মো. কাহরিয়ার তানভীর রিফাত, নাঈম আব্দুল্লাহ, মিহাদ মিয়াজী, হাসান আরিফিন, মৃত্তিকা অনন্যা নূর, তাজরিহান রসূল, আলিফ, বিনতে অবনী, সানজিদা আলম আশা। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ- শ্রীজয়া সাহা, পূজা সাহা, সনত্ রায়, ইডেন রায়, অভিষেক সাহা, পিউ পোদ্দার, অথৈ ঘোষ ভূমি, নওশিন আহমেদ রোজা, পলাশ সাহা, স্বপ্নীল দেব, স্নিগ্ধা ঘোষ, শারমিন আক্তার, মালিহা আক্তার শোভা, ফারিয়া হক, ছোঁয়া সিকদার, আরেফিন সুলতানা, উম্মে হাবিবা, অন্বেষা সাহা, কাজী আরদি। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ- নুসরাত শবনম প্রমুখ।