বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নতুন পাসপোর্ট আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। শিমুল বিশ্বাসের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার সাইফুর রহমান, ব্যারিস্টার মীর হেলাল, এম মাসুদ রানা প্রমুখ।
গত ২১ জুলাই নতুন পাসপোর্ট পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে সরবরাহ নিস্পত্তি করার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্টের একই বেঞ্চ। একই সঙ্গে শিমুল বিশ্বাসকে কেন পাসপোর্ট প্রদান করা হবে না-তা জানাতে
পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ও আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাবনার সহকারী পরিচালকসহ চারজনের প্রতি রুল জারি করে সুপ্রিম কোর্ট। কিন্তু এই রুল এবং নির্দেশনা যথাযথ তামিল না হওয়ায় শিমুল বিশ্বাসের আইনজীবীরা আদালতের শরনাপন্ন হন। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই নিদেশ দেয়।
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু ১ এপ্রিল
প্রসঙ্গত, শিমুল বিশ্বাসের পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর নতুন পাসপোর্টের জন্য পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। গত ২৪ জুন এই পাসপোর্ট প্রদানের কথা ছিল। কিন্তু পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিস তার নতুন পাসপোর্ট সরবরাহ করতে অপারগতা জ্ঞাপন করে। ফলে শিমুল বিশ্বাস পাসপোর্টের জন্য আদালতের আশ্রয় নেন।
ইত্তেফাক/ইউবি