রিকশায় করে আমন চারা বিক্রি

নেত্রকোনায় আমন আবাদ চলছে ধুমছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে আবাদ। চারার সংকট রোধে গ্রাম থেকে শহরে এনে আমন চারা কৃষকদের নিকট বিক্রয় করা হচ্ছে। এ বছর নেত্রকোনা জেলায় ১ লাখ ২৫ হাজার ১৪৯ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১ লাখ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে বলে কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে। প্রায় ৮০ ভাগ জমি আবাদ হয়ে গেছে। এবার বন্যায় নেত্রকোনার ৫টি উপজেলা আক্রান্ত হলেও আমনের তেমন কোনো ক্ষতি হয়নি। ৫৬ হেক্টর জমির আমন চারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। নেত্রকোনা জেলা কৃষি সম্পসারণ বিভাগের উপপরিচালক মো. হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার বলেন, চলতি আগস্ট মাস পর্যন্ত নেত্রকোনায় আমনের আবাদ চলবে।