মতলবে সোহেল রানা হত্যা মামলা

হত্যাকারীদের বিচারের দাবি

মতলবের দক্ষিণ উপজেলার মাদ্রাসাছাত্র সোহেল রানা হত্যা মামলায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে পেয়ারীখোলা বাজার মোড় এলাকায় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। এদিকে এ হত্যা মামলায় আটক ফরহাদ হোসেন খলু (১৮) ও রুবেল হোসেন (২৮)-এর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, গত বুধবার শুনানি শেষে এ হত্যা মামলার দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মামলায় এ পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড এবং আরো কেউ জড়িত আছে কি না তার তদন্ত চলছে।