হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা : হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে প্রথমবারের মতো বুধবার ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১ হাজার ৭০০ মোটরচালকের মধ্যে ১৫০ জনের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকিগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-এ-আলম জানান, হাতিয়া উপজেলা নোয়াখালীর একটি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা। এই বিবেচনায় জেলা প্রশাসকের সহযোগিতায় প্রথমবারের মতো হাতিয়ায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে —ইত্তেফাক