সোনাইমুড়ীর ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই এলাকায় অপহরণ শেষে দুই সন্তানের জননীকে (২৪) গণধর্ষণ মামলার প্রধান আসামি মাজহারুল ইসলাম শান্তকে (২২) মঙ্গলবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার শান্তকে কোর্টে প্রেরণ করা হয়।

ওসি (তদন্ত) এমদাদ জানান, জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনা স্বীকার করে। সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ বলেন, মামলার চার আসামির মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিন আসামিকেও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।