মঠবাড়িয়ায় পরোয়ানাভুক্ত ২০ আসামি গ্রেফতার

মঠবাড়িয়ায় মুলতুবি পরোয়ানা তামিলের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন থানায় জিআর, সিআর, মাদক, নারী, শিশু নির্যাতন ও নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।