পাবনার আমিনপুরের মাসুমদিয়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিত্সা নিচ্ছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকজন আটক হয়েছে।
ইত্তেফাক/এএম