বিনা খরচে দুই ভিক্ষুক পেলেন বিদ্যুত্ সংযোগ

আড়াইহাজারে বিনা খরচে দুই জন ভিক্ষুককে বিদ্যুত্ সংযোগ দিল পল্লী বিদ্যুত্ সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে পল্লী বিদ্যুতের ডি জি এম সৈয়দা ফারজানা ইয়াসমিনের উপস্থিতিতে এই সংযোগ দেওয়া হয়। ডি জি এম সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, আমরা সদর পৌরসভার বাঘানগর গ্রামে পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটারের সংযোগের কাজ করছিলাম। এই সময় ভিক্ষুক ফেলানী বেগম ও সামসুন্নাহার এসে আমার নিকট মিটার দাবি করেন এবং তাদের অসহায়ত্বের কথা বলেন। পরে তাদের কষ্টের কথা বিবেচনা করে তাত্ক্ষণিক দুইটি মিটার সংযোগ দেই। মিটার পেয়ে ভিক্ষুক ফেলানী বেগম বলেন, ‘আমি  জীবনেও চিন্তা করি নাই। আমার ঘরে মিটার পাইমু। আমি সরকারের জন্য দোয়া করি।’