ধামরাইয়ে সরকারি ঘর পাচ্ছে ২৩৮ পরিবার

 ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহনির্মাণ’ প্রধানমন্ত্রীর স্বপ্নের একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় ঢাকার ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৩৮টি পরিবার টয়লেট ও বারান্দাসহ একটি করে সরকারি ঘর পাচ্ছে। যেসকল দরিদ্র ব্যক্তি ১-১০ শতাংশ জায়গার মালিক কিন্তু ঘর নেই কিংবা ঘরটি জরাজীর্ণ কিংবা বসবাসের অযোগ্য এমন ব্যক্তিদের যাচাই বাছাই করে এ ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ঘরের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থের পরিমাণ ১ লক্ষ টাকা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম। 

বরাদ্দপ্রাপ্ত ঘরের মালিক উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের সিকিম আলীর স্ত্রী হালিমা বেগম, একই গ্রামের নূরজাহানের স্বামী ছিদ্দিক জানান, তাদের ঘরের খুব দরকার ছিল। সরকারি ঘর পেয়ে তাদের উপকার হয়েছে। তারা খুশি।