শোকাবহ আগস্ট স্মরণে ববি ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা

শোকাবহ আগস্ট স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। সভার শুরুতে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যেসব সদস্য শাহাদাত বরণ করেছেন তাদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।  আলোচনা সভায় অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তিকে স্মরণ করিয়ে দিয়ে ছাত্রলীগের উদ্দেশ্যে বলেন তোমাদেরকে শুধু ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হলেই চলবে না, পাশাপাশি ভালো ছাত্রও হতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বিভিন্ন সামাজিক ও জনসচেতনতা মূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধশালী উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়নে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। দায়িত্বপ্রাপ্ত উপাচার্য  ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দক্ষিণ বাংলার কৃষককুলের নয়নের মণি শহিদ আবদুর রব সেরনিয়াবাত এবং  তাদের পরিবারের যেসব সদস্য ১৫ আগস্টে শাহাদাত বরণ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং এ নৃসংশ হত্যাকাণ্ড থেকে বেঁচে ফেরা সকলের দীর্ঘায়ু কামনা করেন। সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মো. আবু জাফর মিয়া, কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক সহকারী পরিচালক বাহাউদ্দীন গোলাপ, ছাত্রলীগ নেতা মহিউদ্দীন আহমেদ সিফাত, আলিম সালেহী, তাহমিদ রহমান রাজিন, রানা মন্ডল, এস এ এম নূরুল্লাহ, সামিহা রহমান লামিয়া। তনুশ্রী ভট্টাচার্য ও সাঈদ শুভর  সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. তারেক মাহমুদ আবির, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাসুদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর কায়সার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।