পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে মো. মুছা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ নিলতী গ্রামে বৃহস্পতিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। মৃতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিশু মুছা বাড়ির সামনে খেলা করার সময় সবার অগোচরে হঠাত্ পাশের পুকুরের পানিতে পড়ে যায়।