নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাবো এলাকার শ্রীশ্রী রাধা গোবিন্দ ইস্কন মন্দিরে হামলার ঘটনায় গতকাল বৃহস্পতিবার পুলিশ ২ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মুশুরী গ্রামের চিন্তাহরণের ছেলে গোপাল অধিকারী (২৫) ও ভিংরাবো গ্রামের প্রাণকুমারের ছেলে ধনঞ্জয় বিশ্বাস (২৬)। পুলিশ তাদেরকে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ২২ আগস্ট সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা হয়।