ফতুল্লায় কিশোরী গণধর্ষণের শিকার

ফতুল্লায় দোকানে তেল কিনতে গিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। গত বুধবার রাতে ফতুল্লা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে এ বিষয়ে তিন জনের বিরুদ্ধে মামলা করেছে কিশোরীর মা। এর সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, গত বুধবার রাতে ঐ এলাকার এক কিশোরী দোকান থেকে তেল কিনে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটে শান্ত, শুভ ও রাজন নামে তিন জন পথরোধ করে। এরপর কিশোরীকে মুখ চেপে ধরে ঝোপে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা পালিয়ে যায়। এ অভিযোগে মামলা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারে অভিযান চলছে।