ঝিনাইদহে জুট মিলে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহের বিসিক শিল্প নগরীতে জামান জুট মিলে মেশিন পরিষ্কার করার সময়  হাত কাটা পড়ে হিলু মণ্ডল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আফজাল মণ্ডলের ছেলে। আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

 

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালের শিফটে কাজে এসে হিলু মণ্ডল মেশিন পরিষ্কার করছিলেন। এ সময় তার ডান হাত মেশিনের ভিতর ঢুকে কাটা পড়ে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধিন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি আরো জানান।

 

ইত্তেফাক/এএম