সাতক্ষীরার শ্যামনগরে ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাদেক হাজারী (২২) নিহত হয়েছেন।আহত হয়েছেন ভ্যানচালক। শুক্রবার সকাল ৯ টার দিকে শ্যামনগর উপজেলার ইছাকুড় পানির ট্যাংকির সামনে এ দুর্ঘটনা ঘটে।
সাদেক হাজারী কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছুর হাজারীর ছেলে। অপরদিকে, আহত ভ্যান চালকের নাম আবুল কালাম (৩৫)। সে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের রুখচান গাজীর ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া জানান, কালিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে সাদেক শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইছাকুড় পানির ট্যাংকির সামনে পৌঁছালে একটি ভ্যানকে পাশ কাটিয়ে অতিক্রম করার সময় ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাদেক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আহত হন ভ্যানচালক আবুল কালাম।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম