চট্টগ্রামের সাতকানিয়ায় চার হাজার পিস ইয়াবাসহ চার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের গরিবারঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, সাতকানিয়া সদর ইউনিয়নের গরিবারঝিল এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৮),চরতী ইউনিয়নের দ্বীপ চরতী এলাকার কোরবান আলীর ছেলে শাহাদত হোসেন(২১) ও আহমদ কবিরের ছেলে রুকন উদ্দিন(২৪) এবং আমিলাইষ ইউনিয়নের মো.জাফরের ছেলে উবাইদুল হক(২০)।
আরও পড়ুন: সাতক্ষীরায় ৪৩৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত
সাতকানিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম