সাতক্ষীরায় ৪৩৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১২:৩৫

সাতক্ষীরায় প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়ায় হিশশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাতক্ষীরার সাতটি উপজেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে।

সাতক্ষীরায় শুক্রবার পর্যন্ত মোট ৪৩৭ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৭১ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ২৮৩ জন এবং উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে আরো ৮৩ জনকে। আক্রান্তদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, বর্তমানে স্থানীয়ভাবে আক্রান্ত রোগীর সংখা বেশী। আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অনেকেই। তবে, হাসপাতালে যারা ভর্তি আছেন তারা এখন আশংকামুক্ত।

ডেঙ্গু প্রতিরোধে তিনি এ সময় মশার কামড় থেকে দূরে থাকাসহ মশা যাতে জন্মাতে না পারে সেজন্য বাড়ির আশপাশ পরিষ্কার করা ও পরিত্যক্ত জিনিসপত্র, বোতল, নারকেলের খোসা, টায়ারসহ অন্যান্য জিনিসপত্র পরিষ্কার রাখা এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করার পরামর্শ দেন। তিনি ডেঙ্গু আক্রান্তদের পানি ও পানি জাতীয় খাদ্য বেশী করে খাবারের পরামর্শ দেন।

ইত্তেফাক/এমআরএম