ঝিনাইদহে জেএমবি সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর বাজার থেকে মিলন হোসেন (২৭) নামে জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মিলন হোসেন বেতাই চন্ডিপুর গ্রামের করিম মন্ডলের ছেলে। 

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে সদর উপজেলার চন্ডিপুর বাজারে অভিযান চালায় তারা। এ সময় মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ২টি জিহাদী বই, ৩টি কম্পিউটারের হার্ডডিক্স ও ১টি মোবাইল। 

আরও পড়ুন: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

মিলন হোসেন কম্পিউটারের দোকানে ব্যবসার পাশাপাশি জেএমবি কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানান উক্ত র‌্যাব কর্মকর্তা।

ইত্তেফাক/এমআই