নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল ও মোবাইল চোর চক্রের ১০ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও ল্যাপটপ পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস ও এসআই আতিকুজ্জামান এক দল পুলিশ নিয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আন্তজেলা মোটরসাইকেল ও মোবাইল চোর চক্রের হোতাসহ ১০ সদস্যকে আটক করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক চারটি চোরাই মোটরসাইকেল, ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরো পড়ুন : আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে তাসকিন, বাদ পড়লেন মুস্তাফিজ
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি