উলিপুরে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁস করার অপরাধে শুক্রবার ভোরে এক যুবককে আটক করেছে র্যাব-১৩। আটক মাঈদুল ইসলাম উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা গ্রামের ফুলবাবুর ছেলে।
রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেন করার খবরের সূত্র ধরে মাঈদুল ইসলামকে শুক্রবার ভোরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বজরা এলকে আমিন ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র। তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, মেমোরি কার্ড ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি