মাকিদ হায়দার
এই বুঝি ঘরে এলো ছেলেমেয়ে এডিসের|
সময়-সুযোগ বুঝে কামড়াবে
সকালে বিকালে
তোমাকে আমাকে।
তাহাদের নেই কোনো বোধ-জ্ঞান
ভয় শুধু ধুয়ো দেয়া ওষুধের।
ওষুধ পাঠাবে নাকি
তিন ছেলে চার মেয়ে
বিলাতের জনসন মরিসের।
কথাগুলো বলে গেল
কবিরাজ যদুনাথ,
ম্যালেরিয়া, প্লেগ
সারিয়েছিলেন তিনি
দুই শত নয় জন ব্রিটিশের।
তাই শুনে দেশ ছেড়ে পলাতক
ছেলেমেয়ে এডিসের।
খোঁজ নিয়ে দেখলাম,
সব কথা ঠিক আছে
মশা তাড়ানোর অফিসের।