পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙ্গামাটি
জেলা কাউন্সিল সম্পন্ন
রাঙ্গামাটি প্রতিনিধি
পাহাড়ে গুম, খুন, অপহরণ বন্ধসহ অবিলম্বে উচ্ছেদকৃত সেনাক্যাম্প পুনঃস্থাপন করা এবং পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সেনা অভিযান জোরদার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাঙালি নেতারা।
গতকাল শুক্রবার দুপুরে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটটে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা কাউন্সিলে বক্তারা এসব কথা বলেন।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জেলা কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক ও কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মাহফুজুর রহমান, প্রধান বক্তা ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও উপদেষ্টা সদস্য অধ্যক্ষ আবু তাহের।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাবেক উপদেষ্টা সদস্য ইসমাইল নবী শাওন, অ্যাডভোকেট ইব্রাহিম মনির, রাঙ্গামাটি জেলা শাখার সাবেক সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।