রাজশাহীর তানোর উপজেলায় চার মাদকসেবীর ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় তানোর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হল- তানোর পৌর এলাকার গুবিরপাড়া গ্রামের মৃত মমিন হোসেনের ছেলে জুলমত হোসেন (৩৫), একই গ্রামের মৃত জয়নালের ছেলে আয়নাল হোসেন (৩৫), ওহেদ আলীর ছেলে মশিউর রহমান (২৯) ও মৃত সেকেন্দার আলীর ছেলে মাসুদ রানা (২৫)।
অপরদিকে, শুক্রবার বিকেলে তানোর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরো পড়ুন: নড়াইল অস্ত্রসহ শিবির নেতা গ্রেফতার
গ্রেফতাকৃতরা হল- উপজেলা কৃষ্ণপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে ওহাব আলী ও উপজেলার বনকেশর গ্রামের মৃত ওয়াহেদুল্লাহর ছেলে মহসিন আলী।
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতাকৃতরা ৬ জনকে শনিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ