কটিয়াদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল বৃহস্পতিবার রাতে কটিয়াদী উপজেলার করগাঁও বাজার থেকে মাদক ব্যবসায়ী আপন ওরফে রঞ্জনকে ১৬০ পিস ইয়াবাসহ আটক করে। সে নিকলী উপজেলার পূর্বগাঁও গ্রামের মো. ছফিরউদ্দিনের ছেলে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে কটিয়াদী থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে কটিয়াদী থানায় একটি মামলা হয়েছে।