ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জারমিন আক্তার জুঁইয়ের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। জুঁই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিল। বৃহস্পতিবার বিকালে ত্রিশাল চরপাড়ায় অবস্থিত শেখ মঞ্জিল ছাত্রীবাসের দ্বিতীয়তলায় একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত শিক্ষার্থী জামালপুর সদরের বাগেরহাট গ্রামের জুলহাস হোসেনের মেয়ে। জুঁইয়ের বান্ধবী শীলা সাদিয়া জানান, জারমিন আক্তার জুঁই আমাদের সঙ্গে বৃহস্পতিবার বিকাল তিনটা পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিল। ক্লাসের পরে ছাত্রীবাসে এসে কিভাবে কি হলো তা বলতে পারছি না। ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।