ভিমরুলের কামড়ে পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালে

কেশবপুর (যশোর) সংবাদদাতা

ভিমরুলের কামড়ে কেশবপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী আরশাদ আলি গুরুতর অবস্থায় শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পৌরসভার বাজার পরিদর্শক মিজানুর রহমান জানান, পরিচ্ছন্নতাকর্মী আরশাদ আলি শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ময়লা আর্বজনা ও জঙ্গল পরিষ্কার করার সময় ভিমরুলের কামড়ে আহত হন। খবর পেয়ে পৌরসভার সহকর আদায়কারী আবুল হোসেন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহসানুল মিজান রুমি জানান, আরশাদ আলির মাথাসহ শরীরের ১৫ থেকে ২০ স্থানে ভিমরুলের হুল পাওয়া গেছে। তার চিকিত্সা চলছে।