বিগত কয়েক মাস ধরে চলা বাণিজ্যযুদ্ধ চলার পর একধরনের সমঝোতায় আসে চীন-আমেরিকা। আর্জেন্টিনায় জি-২০ সম্মেলন শেষে দেশ দুটি বাণিজ্য যুদ্ধ বন্ধে একপ্রকার সম্মত হয়।
তবে কানাডায় হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান মেং ওয়াঝৌকে গ্রেপ্তারে বাণিজ্য চুক্তিতে ফের অনিশ্চয়তার প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে জানায় হুয়াওয়ের নির্বাহী প্রধানের গ্রেপ্তারে চীন-আমেরিকার বাণিজ্যে আবার সংঘাত দেখা দিতে পারে।
আরো পড়ুন: জম্মু-কাশ্মিরে বাস খাদে পড়ে নিহত ১১
তবে এরপরও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা ভাল চলছে।
ট্রাম্প টুইটারে বিস্তারিত কিছু না লিখে এই মন্তব্য করেন।
গত ১ ডিসেম্বর মেং ওয়াঝৌকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে কানাডার বিচার মন্ত্রী জানান, হুয়াওয়ের ডেপুটি প্রধান মেং কে গ্রেফতার করা হয়েছে।
মেং ওয়াঝৌকে গ্রেপ্তারে কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় পত্রিকা চায়না ডেইলি বলছে, ‘মেংকে গ্রেপ্তারের ঘটনা হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের ঘৃণ্য ডাকাতসুলভ হামলা। এর উদ্দেশ্য চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানকে দমিয়ে রাখা।’ তথ্যসূত্র: এনডিটিভি/ ডেইলি মেইল।
ইত্তেফাক/এসআর