স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেড এবারের ইউরোপা লিগের ড্রয়ে অনেক দূরের প্রতিপক্ষ পেয়েছে। তাদের প্রায় ৬০০০ মাইল আসা-যাওয়া করে কাজাখস্তানের অ্যাসতানার বিরুদ্ধে খেলতে হবে। গত মৌসুমের ফাইনালে চেলসির কাছে হারা আর্সেনাল তুলনায় কঠিন গ্রুপে পড়েছে।
ইউরোপা লিগের ২০১৭ সালের বিজয়ী ইউনাইটেড এছাড়াও প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পার্টিজান বেলগ্রেড ও এজেড আলকামার। আর্সেনালের বিপক্ষ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, স্ট্যান্ডার্ড লিগ ও ভিটোরিয়া।
চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইংলিশ ক্লাবগুলো
এর আগের রাতে চ্যাম্পিয়ন্স লিগের দলগুলোর গ্রুপিং ঠিক হয়। তাতে বার্সেলোনা কঠিন গ্রুপে পড়েছে বলে বোদ্ধারা মনে করছেন। সে তুলনায় ইংলিশ দলগুলোর ড্র অনুকূল হয়েছে।
গ্রুপ এ : পিএসজি, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজেস, গালাতাসারায়।
গ্রুপ বি : বায়ার্ন মিউনিখ, টটেনহ্যাম হটস্পার, অলিম্পিয়াকোস, রেড স্টার বেলগ্রেড।
গ্রুপ সি : ম্যানচেস্টার সিটি, শাখটার ডোনেটস্ক, ডায়নামো জাগরেভ, আটালান্টা।
গ্রুপ ডি : জুভেন্তাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লোকোমোটিভ মস্কো।
গ্রুপ ই : লিভারপুল, ন্যাপোলি, সালজবুর্গ, জেঙ্ক।
গ্রুপ এফ : বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান, স্লাভিয়া প্রাহা।
গ্রুপ জি : জেনিট সেন্ট পিটার্সবার্গ, বেনফিকা, অলিম্পিক লিয়, লেইপজিগ।
গ্রুপ এইচ : চেলসি, আয়াক্স, ভালেন্সিয়া, লিলে।