বিধানসভায় আসার পথে গাড়িতে হামলা, হাসপাতালে বনগাঁর বিধায়ক

 

পশ্চিমবঙ্গে ফের বিজেপি নেতার ওপর হামলার অভিযোগ। এ বার আক্রান্ত হলো বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিত্ দাস। শুক্রবার সকালে বিধানসভায় আসার পথে তার গাড়িতে হামলা হয়। ঐ ঘটনায় আহত হয়েছেন বিধায়ক। বিশ্বজিতের ওপর হামলার এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বনগাঁয়। ঘটনার পরেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। খবর আনন্দবাজার পত্রিকার

হামলার সময় বিশ্বজিতের সঙ্গে তার কয়েক জন সহযোগী গাড়িতে ছিলেন। তারা জানিয়েছেন, বাঁশ দিয়ে মারা হয় বিধায়ককেও। তাতে বুকে আঘাত পান বিশ্বজিত্। পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।