এম এ ওয়াদুদ
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের পিতা এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মরহুম এম এ ওয়াদুদের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। কর্মজীবনে তিনি কর কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তার বড়ো ছেলে মাহমুদ সাজ্জাদ এক জন বিশিষ্ট চিত্রাভিনেতা ও মেজো ছেলে ম. হামিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার ময়মনসিংহে নিজ গ্রামে তার প্রতিষ্ঠিত মসজিদে দোয়া মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থী।