চট্টগ্রামের রাউজানে ফার্মেসি আর খাবার হোটেলে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকাল ৪টায় উপজেলার জলিল নগরে জমজম ফার্মেসি ও আজমির খাবার হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখার দায়ে জমজম ওষুধ ঘরকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং নোংরা পরিবেশে উন্মুক্তভাবে খাবার রাখাসহ ফুটপাতের উপর দোকানের মালামাল রাখার দায়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় জলিল নগরস্থ সাধনা ড্রাগ হাউজসহ অন্যান্য ওষুধের দোকানগুলো বন্ধ করে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/জেডএইচ