দশক পেরিয়ে আনন্দন

ইত্তেফাক রিপোর্ট

সাংস্কৃতিক সংগঠন আনন্দন-এর এক দশক পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শিল্পী অলক দাশগুপ্তের কথা ও সুরে ‘জেগে ওঠো বাংলাদেশ’ শীর্ষক সংগীত অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। শিশুশিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বালন করে অতিথিরা দশকপূর্তি আয়োজনের সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সংগীত সংগঠন বহ্নিশিখা, ঋষিজ শিল্পী গোষ্ঠী, সমস্বর এবং সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। আবৃত্তি করেন বাচিক শিল্পী ঝরনা সরকার ও তারেক আলী মিলন।