নেত্রকোনার মদনে পূর্বশত্রুতার জের ধরে ১৩টি বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার নায়েকপুর ইউনিয়নে আলশ্রী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় হামলায় অন্তত ২০জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহত ফজর আহম্মদ, সুখু মিয়া, সাফায়েত, শহীদ মিয়া ও মোশারফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সজীদ মিয়া, ঝরনা আক্তার, জাহাঙ্গীর মিয়াকে মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বাবি আহত খোকন, স্বপন, হিরণ, নজরুল, আল্লাদ, শহীদুল ইসলাম, জাহার উদ্দীন, হাজী রহমান, ফজলু রহমান, ময়না আক্তার, নজরুল মিয়া, মুক্তা আক্তারকে স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসাধীন রয়েছেন।
আরো পড়ুনঃ বড়লেখায় ছিনতাই হওয়া ১০লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
মদন থানার ওসি মো. রমিজুল হক বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি সার্কেল) জামাল উদ্দিনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
ইত্তেফাক/কেকে