বগুড়ার সারিয়াকান্দিতে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ঢাকা কলেজ এইচএসসি-৯৫ সোসাইটির সদস্যরা। শুক্রবার দুপুরের উপজেলার ঘুঘুমারী এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আতিক মামুন, যুগ্ম সম্পাদক মহসীন, মইনুল হিটু ও শেখ মনিসহ সোসাইটির সদস্যরা। সোসাইটির পক্ষ থেকে ঘুঘুমারী এলাকার বন্যার্তদের মাঝে ৬০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। এসব প্যাকেটে চাল, আলু, তেল, লবণ ছাড়াও খাবার স্যালাইন ও ওষুধ দেয়া হয় তাদের জন্য।
ইত্তেফাক/আরকেজি