নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার টানমুশুরী এলাকায় গতকাল শুক্রবার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সিনিয়রদের ১-০ গোলে হারিয়ে জুনিয়ররা জয়লাভ করে। টানমুশুরী খেলার মাঠে আয়োজিত এ ম্যাচে ছোটোদের পক্ষে গোল করেন সাকিব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জের আওয়ামী লীগ নেতা ও আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজি মো. সালাউদ্দিন ভুঁইয়া, ইউপি সদস্য আব্দুল জলিল, প্রফেসর মাসুদ মিয়া, আওয়ামী লীগ নেতা হাজি আক্তার হোসেন, গোলাম রসুল, হাজি আমির হোসেন, আব্দুর রহমান, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম আলা, মোক্তার হোসেন, আরিফ মিয়া, নাঈম মিয়া প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি হাজি মো. সালাউদ্দিন ভুঁইয়া বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সমাজের সকল অসংগতি দূর করে ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমে সকলের এগিয়ে আসা উচিত।