আড়াইহাজারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।
নিহতের বড়ো ভাই সাবেক ইউপি সদস্য নুরুল হক জানান, সিদ্দিকুর বাড়ির পাশে গাছের ডাল কাটতে গেলে অসাবধানতাবশত পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর জখম হন। স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার সিদ্দিকুরকে মৃত ঘোষণা করেন।