রংপুর মহানগরীর বেসরকারি প্রাইম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, নগরীর পীরজাবাদ এলাকায় অবস্থিত প্রাইম মেডিক্যাল কলেজের শিক্ষার্থী কোরবান আলীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় কারা জড়িত তা বলতে পারছেন না কেউ। কোরবান আলীর বাড়ি কুড়িপ্রামে বলে জানা গেছে। তিনি রংপুর শহরে একটি মেসে থাকতেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই রফিক জানান, লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।