ঢাকার কেরানীগঞ্জ থানার মিরেরবাগ এলাকা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় হূদয় শেখ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে বৃহস্পতিবার থেকে নিখোঁজ শিশু মাহিনের (৮) লাশ গতকাল দুপুরে নাগরমহল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই পারভেজ আহমেদ জানান, নিহত হূদয়ের পিতার নাম শাহ জাহান শেখ। তার বাড়ি থানার আইন্তা এলাকায়। তাকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মাহিনের পিতা মামুন মিয়া বাদী হয়ে রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছে। অপরদিকে হূদয়ের পরিবারের সদস্যরাও থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছিল।
ওসি শাহ জামান জানান, দুটি মৃত্যুই রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।