যুক্তরাষ্ট্রের আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে কোন প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা ক্রমশ পরিষ্কার হচ্ছে। প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে একসময় কয়েক ডজন প্রার্থীকে দেখা গেলেও তাদের সংখ্যা কমছে। বুধবার সিনেটর কারস্টেন জিলিব্র্যান্ড ঘোষণা দেন, তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছেন। আগামী ১২ সেপ্টেম্বরের বিতর্কে যেসব প্রার্থীরা স্থান পাননি, কারস্টেন তাদের একজন। ডেমোক্র্যাট দল শক্ত প্রতিদ্বন্দ্বি বাছাইয়ে এই বিতর্কের আয়োজন করে। বেশ কয়েকজন ইচ্ছা প্রকাশ করায় প্রথম দু’টি বিতর্ক দুই ভাগে ভাগ করা হয়। তবে সেপ্টেম্বরের বিতর্কে অংশ নিতে পারবেন ১০ প্রার্থী। জিলিব্র্যান্ড ছাড়াও সিনেটর মাইকেল বেনেট, মনটানার গভর্নর স্টিভ বু-লক, কংগ্রেসওয়াম্যান তুলসি গ্যাবার্ড, ধনকুবের টম স্টেয়ের ও স্বনির্ভর গুরু ম্যারিয়েন ওয়িলিয়ামসন নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকতে ১ লাখ ৩০ হাজার মানুষের কাছ থেকে প্রয়োজনীয় ২ ভাগ সমর্থন পেতে ব্যর্থ হন। -ভয়েস অব আমেরিকা