মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় সরশী বালা (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় সৌরভ মহন্ত নামের এক যুবক আহত হয়েছেন। শুক্রবার  বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধার বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তুলশিপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাতী সৌরভ মহন্তকে নিয়ে বৃদ্ধা সরশী বালা দাওয়াত খেয়ে বাইসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের কাছে পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রলি তাদের ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কের উপর ছিটকে পড়েন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির ট্রাক বৃদ্ধা সরশী বালাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আহত হন নাতি সৌরভ মহন্ত। 

আরও পড়ুন: কয়দিন পর পৃথিবীর মানুষ বাংলাদেশ বদলে যাওয়ার গল্প শুনবে- তথ্যমন্ত্রী

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/কেকে