বন্দরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

বন্দরের কদমরসুল পূর্বপাড়া এলাকায় ট্রাকচাপায় নাম সাফায়েত (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার বেলা ১১ টায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুর করে। পুলিশ ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করেছে।

সাফায়েত কদম রসুল কিন্ডার গার্টেন স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র ও একই এলাকার মাসুম মিয়ার ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, কদম রসুল পূর্বপাড়া এলাকায় স্কুলে পরীক্ষা দিয়ে রাস্তার পাশে সাফায়েত খেলা করছিল। এ সময় আকিজ সিমেন্টের একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো ছিল। ট্রাক চালক ট্রাকটি চালু করে পিছনের দিকে আসতেই ছাত্রকে চাপা দেয়। এতে সে আহত হয়। পরে তাকে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর  উত্তেজিত জনতা ট্রাকটি ভাংচুর ও হেলপারকে আটক করলেও চালক পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় সড়ক দিয়ে সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ট্রাক চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআরএম