জয়পুরহাটের কালাই উপজেলার কুসুমসারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেড়া দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সামছুল ইসলাম (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ জন।
আহতরা হলেন, কুসুমসারা গ্রামের তছির উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫০), একই গ্রামের করিম হোসেনের ছেলে নাছির হোসেন (৩০), আব্দুর রশিদের ছেলে রাসুল (২৪)।
আরও পড়ুন: সড়কে শৃঙ্খলার ক্ষেত্রে দুর্বলতা লক্ষ্য করছি: নৌ প্রতিমন্ত্রী
শুক্রবার রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই কুসুমসারা গ্রামের বাসিন্দা। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনার পর রাতেই শওকত হাবিবের সমর্থক আব্দুল হান্নান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার সকালে শামীমসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম